এনায়েতপুর দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী উদযাপনে মানুষের ঢল

১২ রবিউল আউয়াল শরীফ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের ৩ নম্বর গেট থেকে এ জুলুছ বের করা হয়।
বিজ্ঞাপন
এদিন সকাল ৯টায় জুলুছ শুরু হলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের অনেকেই খালি পায়ে জুলুছের সঙ্গে ছিলেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা, কালেমা শরীফ ও মিলাদুন্নবীর শুভেচ্ছা লেখা ব্যানার। এ ছাড়া ঐতিহাসিক ‘আল্লাহু আকবর’ লেখা খচিত সবুজ নিশান নিয়েও অনেকে জশনে জুলুছে অংশ নেন।
পবিত্র জশনে জুলুছের সার্বিক কার্যক্রম হযরত খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সকাল ৯টায় দরবার শরীফ থেকে বের হয়ে জুলুছটি দরবার শরীফ ও আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে দরবার শরীফে মিলাদ শরীফ, কিয়াম শরীফ, মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে জশনে জুলুছের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মুনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব খাজা গোলাম মেহেদী (মা.জি.আ.)।
বিজ্ঞাপন
এ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। বাদ আসর কোরআনুল কারিমের তিলাওয়াত, হামদ ও নাত শরীফ পরিবেশন এবং রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত ও আদর্শ নিয়ে আলোচনা করবেন বুজুর্গ আলেম-ওলামাগণ।
এ ছাড়া বাদ এশা আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে বিশেষ নফল নামাজ আদায়, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, মুনাজাত ও তবারক বিতরণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে খাজা শাহ এনায়েতপুরীর (রহ.) সম্মানিত পিতা হযরত খাজা শাহ আব্দুল করিম (রহ.)-এর নামানুসারে ‘হযরত খাজা শাহ আব্দুল করিম (রহ.) ফুরকানীয়া মাদরাসা’ উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
মাদরাসা উদ্বোধন অনুষ্ঠানে বর্তমান সাজ্জাদানশীন, আওলাদে খাজা হুজুরান, দরবার শরীফের বিশিষ্ট খাদেম, শিক্ষাদাতা, জাকেরান ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।








