Logo

ব্যারিস্টার সুমনের জামিনের খবর ভুয়া: ফ্যাক্টওয়াচ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৬
ব্যারিস্টার সুমনের জামিনের খবর ভুয়া: ফ্যাক্টওয়াচ
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ।

বিজ্ঞাপন

সংস্থাটির অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্টগুলোতে ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন দাবি করা হয়েছে, তার সঙ্গে যে ছবিগুলো যুক্ত করা হয়েছে, তা পুরোনো বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি। পাশাপাশি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তার জামিনের খবর প্রকাশিত হয়নি।

ফ্যাক্টওয়াচ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম, বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেইজের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজের (সিকিউএস) অধীনে পরিচালিত। ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব যাচাই করে সত্য তথ্য তুলে ধরার কাজ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD