Logo

গভীর রাতে আটকে পড়া কুকুরছানা উদ্ধার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৪:৩১
গভীর রাতে আটকে পড়া কুকুরছানা উদ্ধার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় গভীর রাতে আটকা পড়া পাঁচটি কুকুরছানা উদ্ধারে উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ আসিফের ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আদনান আজাদ আসিফ লিখেছেন, ‌‘শনিবার রাতে বাসায় ফেরার পথে রাজধানীর গুলশান এলাকায় কুকুরছানার অস্বাভাবিক শব্দ শুনতে পান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সন্দেহ হলে আশপাশে খুঁজতে থাকেন যে, কোথা থেকে এত শব্দ আসছে। খানিক পরেই মেলে শব্দের উৎস।’

তিনি লিখেছেন, ‘সড়কের পাশে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকা ছিল পাঁচটি সদ্যজাত কুকুরছানা। তিনি ও তার সাথে থাকা ব্যক্তিরা প্রথমে চেষ্টা করেন ছানাগুলো উদ্ধারের। অনেক চেষ্টায় উদ্ধার করতে না পেরে যোগাযোগ করেন বনবিভাগের সাথে।’

বিজ্ঞাপন

এরপর বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে পাঁচটি কুকুরছানাকে মায়ের কাছে ফিরিয়ে দেন। আদনান আজাদ লিখেছেন, ‘চোখ না ফোঁটা কুকুরছানাগুলো নিরাপদে মা কুকুরের কাছে ফিরে গেছে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD