অবশেষে জাইমা রহমান ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন আমিনুল হক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানকে ঘিরে করা মন্তব্য নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হক।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তার আগের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন এবং বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।
পোস্টে তিনি জানান, জাইমা রহমানের ফুটবলের প্রতি আগ্রহ এবং বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার প্রসঙ্গে করা তার মন্তব্যকে ঘিরে যে ধরনের ব্যাখ্যা ও প্রচার হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত। তার ভাষ্য অনুযায়ী, তিনি একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিভার দিকটি তুলে ধরতেই ওই মন্তব্য করেছিলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত পর্যবেক্ষণ, যার ভিন্ন অর্থ খোঁজা বা ভুলভাবে উপস্থাপনের সুযোগ নেই।
একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এমন ব্যক্তিগত বক্তব্যকে বিকৃত বা ব্যঙ্গাত্মকভাবে প্রচার না করার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন আমিনুল হক।








