Logo

নদীতে ভাসছে টাকার বস্তা, যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
১ এপ্রিল, ২০২৬, ১৮:৪৯
নদীতে ভাসছে টাকার বস্তা, যা জানা গেল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীতে টাকাভর্তি বস্তা ভাসার একটি ছবি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ছবিটি দেখে অনেকেই টাকাগুলো আসল নাকি নকল—তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

ছবিতে দেখা যায়, কাদাময় পানিতে একশ, পাঁচশ ও এক হাজার টাকার নোটে ভর্তি সাতটি বস্তা পড়ে রয়েছে। পাশে পানিতে কিছু ময়লাও ভাসতে দেখা যায়।

ছবিটি শেয়ার করে এক ব্যবসায়ী দাবি করেন, চট্টগ্রামে ব্যাংক লুটের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি টাকাগুলো লুকাতে না পেরে নদীতে ফেলে দিয়েছে।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে কর্ণফুলী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।

তিনি আরও বলেন, এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো একটি অপরাধ এবং এর কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে অপ্রয়োজনীয়ভাবে সময় ব্যয় করতে হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD