Logo

২৪ ঘণ্টার মধ্যেই পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৬ এপ্রিল, ২০২৬, ১২:৪০
২৪ ঘণ্টার মধ্যেই পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব তাইজুল ইসলাম তাজুর বহুল জনপ্রিয় ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ নিখোঁজ হওয়ার একদিন পরই আবার সক্রিয় হয়েছে। প্রায় ১০ লাখ অনুসারী থাকা পেজটি ফিরে পাওয়ায় ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকেই পেজটি আবার দৃশ্যমান হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম। তিনি জানান, সকালে পেজটি সচল হওয়ার পাশাপাশি তাজু সেখানে লাইভেও অংশ নিয়েছেন।

এর আগে, রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় অনুসারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হয়তো হ্যাক হয়েছে বা অন্য কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই পেজটি ফিরে আসায় সেই আশঙ্কা অনেকটাই দূর হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাজুকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের মতে, এসব কনটেন্ট অনেক সময় তাজুর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ও কনটেন্ট তৈরি করছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

পেজ ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় তাইজুল ইসলাম তাজু বলেন, আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এদিকে, পেজটি পুনরুদ্ধার হওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD