অবশেষে সত্যের জয় হলো, বললেন ক্রিকেটার নাসির

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে আলোচিত বিয়ে–সংক্রান্ত মামলায় দুজনকেই খালাস দিয়েছেন আদালত। রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নাসির হোসেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।’
নাসির আরও লেখেন, শুরু থেকেই আইনের প্রতি তার আস্থা ছিল। সেই আস্থার জায়গা থেকে তিনি ধন্যবাদ জানান আদালতকে। তিনি বলেন, সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
সবশেষে তিনি উল্লেখ করেন, ‘সব ধরনের মিথ্যা অপপ্রচার ও মনগড়া কাহিনি উপেক্ষা করে সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আদালতকে ধন্যবাদ।’








