বহু বছর পর যোগ্য ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সবদিক থেকে যোগ্য ব্যক্তি হিসেবে মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। পোস্টে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন।
রাষ্ট্রপতি পদে অতীতে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে আসিফ নজরুল দাবি করেন, গত দুই দশকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অনুপযুক্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন। তাদের কারও মধ্যে অযোগ্যতা, কারও মধ্যে নিষ্ক্রিয়তা এবং কারও ক্ষেত্রে অনৈতিকতার অভিযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি পদের জন্য সবদিক থেকে যোগ্য একজন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় তিনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন।
মির্জা ফখরুলের ব্যক্তিত্বের প্রশংসা করে আসিফ নজরুল তাকে রাজনীতিকদের মধ্যে ব্যক্তিত্বসম্পন্ন, উদারপন্থী, সদাচারী ও দক্ষ বক্তা হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
এদিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানেরও প্রশংসা করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
সবশেষে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে নিজের বক্তব্য পুনর্ব্যক্ত করেন আসিফ নজরুল।








