রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী মির্জা ফখরুল: আসিফ নজরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মতামত প্রকাশ করেন।
বিজ্ঞাপন
পোস্টে আসিফ নজরুল লেখেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—এ প্রশ্নে তার ব্যক্তিগত পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন এবং রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য ত্যাগ স্বীকার করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন সংযত, ভদ্র ও দক্ষ বক্তা হিসেবে পরিচিত। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও তিনি আস্থাভাজন ছিলেন।
বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে আসিফ নজরুল উল্লেখ করেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য আরও যোগ্য ব্যক্তি রয়েছেন। তবে সামগ্রিক বিবেচনায় মির্জা ফখরুলই তার কাছে সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়। তার মতে, রাজনীতিবিদদের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে ফখরুলই হতে পারেন সেরা পছন্দ।








