Logo

পদত্যাগের পরও যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই, ২০২৬, ১৮:৩১
পদত্যাগের পরও যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন | ফাইল ছবি

রাষ্ট্রপতির পদ থেকে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তবে দায়িত্ব ছেড়ে দিলেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আমৃত্যু বেশ কয়েকটি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞাপন

প্রচলিত বিধান অনুযায়ী, যিনি রাষ্ট্রপতির পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছেন অথবা অন্তত ছয় মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তিনি অবসর-পরবর্তী সময়ে আজীবন মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সর্বশেষ যে বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে প্রতি মাসে অবসরভাতা প্রদান করা হবে।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) এ রাষ্ট্রপতির অবসরভাতা ছাড়াও বেশ কিছু সুযোগ-সুবিধার কথা উল্লেখ রয়েছে। আইন অনুযায়ী, সাবেক এ রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। দাপ্তরিক ব্যয়ও পাবেন। যার মোট বাৎসরিক পরিমাণ সরকার নির্ধারণ করবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাশাপাশি সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ পাবেন এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি পাবেন।

এছাড়া একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধাদি, একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন তিনি। আর দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউজ বা রেস্ট হাউজে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD