Logo

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই, ২০২৬, ১৬:৩৪
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্রটির দাবি, পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ কাজ করেনি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে বিকেল পাঁচটায় জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়েই এই সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে ইসলামী ব্যাংকের শীর্ষপদে অধিষ্ঠিত থাকাকালে তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD