Logo

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়ি, এসএসএফের প্রটোকল সংসদে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই, ২০২৬, ১৭:৩৩
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়ি, এসএসএফের প্রটোকল সংসদে
সংসদ ভবন | ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছে অস্থায়ী রাষ্ট্রপতির ব্যবহারের গাড়ি এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রটোকল বহরের যানবাহন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ এলাকায় সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে অস্থায়ী রাষ্ট্রপতির ব্যবহারের জন্য নির্ধারিত একটি গাড়ি এবং এসএসএফের দুটি প্রটোকল গাড়ি সংসদ ভবনে পৌঁছায়।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ পত্র গ্রহণ ও পরবর্তী সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে স্পিকার। সংবাদ সম্মেলন উপস্থিত থেকে বক্তব্য রাখবেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD