রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলকেই প্রয়োজন: শফিকুল আলম

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এসব মন্তব্য করেন শফিকুল আলম।
স্ট্যাটাসে তিনি লেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে এমন এক বিশেষ মাহাত্ম্য আছে যা বাংলাদেশের খুব কম রাজনীতিবিদের মধ্যেই দেখা যায়। তিনি দায়িত্ব নিলে রাষ্ট্রপতি পদটি সত্যিই গৌরবান্বিত হতো। সত্যি বলতে, মির্জা ফখরুলের এই পদের প্রয়োজন নেই। সম্মান পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রপতি পদেরই তাকে প্রয়োজন।

আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও লেখেন, আমাদের সময়ে তিনি এরইমধ্যে একজন সুপারস্টার, যিনি হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে সম্ভবত সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন। তার মাহাত্ম্য এবং ইস্পাত-কঠিন সংকল্পই আমাদের অন্ধকার সময়ে পথ দেখিয়েছে।
স্ট্যাটাসের শেষাংশে শফিকুল আলম লেখেন, গত দুই দশক ধরে তিনি মির্জা ফখরুলের রাজনীতির একজন একনিষ্ঠ অনুসারী। তার মতে, মির্জা ফখরুল রাজনীতিকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং জনসেবামুখী রাজনীতিকে আরও অর্থবহ করে তুলেছেন।








