বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশে কাতারের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায় ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়েও আলোচনা করেন তারা।
বৈঠককালে খালিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেন। ওই চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।








