Logo

বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় নতুন চুক্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১২:০৯
বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় নতুন চুক্তি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়ন খাতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। এক দিনের সরকারি সফরে সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD