Logo

টাইব্রেকারে হেরে বিশ্বকাপে নতুন লজ্জার রেকর্ড গড়লো নেদারল্যান্ডস

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১১:২৮
টাইব্রেকারে হেরে বিশ্বকাপে নতুন লজ্জার রেকর্ড গড়লো নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে উঠলেই যেন টাইব্রেকারের দুর্ভাগ্য পিছু ছাড়ে না নেদারল্যান্ডসের। গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত আবারও টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে ডাচদের। এবার মরক্কোর কাছে টাইব্রেকারে পরাজিত হয়ে রাউন্ড অব ৩২ থেকেই বিশ্বকাপ অভিযান শেষ করেছে রোনাল্ড কোম্যানের দল।

বিজ্ঞাপন

এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে টাইব্রেকারে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে নাম লিখিয়েছে নেদারল্যান্ডস। স্পেনের সঙ্গে যৌথভাবে তারা এখন এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের শীর্ষে। দুই দলই বিশ্বকাপে চারবার করে টাইব্রেকারে পরাজিত হয়েছে।

এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের কাছে, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এবং ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল ডাচরা। এবার সেই তালিকায় যুক্ত হলো মরক্কোটাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

বিজ্ঞাপন

বিশ্বকাপে আবারও টাইব্রেকারের হতাশা সঙ্গী হলো নেদারল্যান্ডসের। রোমাঞ্চকর লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।

মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে দুই দলই শেষ পর্যন্ত সমানতালে লড়াই করে। তবে ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে শেষ হাসি হাসে আফ্রিকার প্রতিনিধিরা।

টাইব্রেকারে প্রথম শটে নেদারল্যান্ডসের টেউন কুপমাইনার্স গোল করলেও মরক্কোর প্রথম শট থেকে গোল করতে পারেননি এল আয়নাউয়ি। তবে দ্বিতীয় শটে ডাচদের জাস্টিন ক্লাইভার্ট ব্যর্থ হলে ম্যাচে ফিরে আসে মরক্কো। এরপর রাহিমি সফলভাবে গোল করেন।

বিজ্ঞাপন

তৃতীয় শটে ওয়াউট ভেগহোর্স্ট নেদারল্যান্ডসের হয়ে গোল করেন। মরক্কোর হয়ে শেমসদিন তালবি সমতা ধরে রাখেন। চতুর্থ শটে ডাচ মিডফিল্ডার কুইন্টেন টিম্বার্স বল পোস্টের বাইরে পাঠান। যদিও মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির শটও পোস্টে লেগে ফিরে আসে।

পঞ্চম শটে নেদারল্যান্ডসের সি. জে. সামারভিলের প্রচেষ্টা ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এরপর আজেদিন ওউনাহির বদলি হিসেবে নামা সাইবারি শেষ শটে গোল করে মরক্কোর জয় নিশ্চিত করেন।

এর আগে ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ডিওপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

বিজ্ঞাপন

এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল মরক্কো, আর টাইব্রেকারের হতাশা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল নেদারল্যান্ডস।র বিপক্ষে রাউন্ড অব ৩২-এর হার।

বিশ্বকাপে টাইব্রেকারে সবচেয়ে বেশি হারের তালিকায় স্পেন ও নেদারল্যান্ডসের পরেই রয়েছে ফ্রান্স, ইতালি ও ইংল্যান্ড। এই তিন দল তিনবার করে টাইব্রেকারে পরাজয়ের অভিজ্ঞতা পেয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD