Logo

শুরুতেই পেনাল্টি মিস, এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া ব্রাজিলের

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ০৩:০২
শুরুতেই পেনাল্টি মিস, এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া ব্রাজিলের
ছবি: সংগৃহীত

শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। নরওয়ের বিপক্ষে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রুনো গিমারেস।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি পেলেও সেটিকে গোলে রূপ দিতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ১০ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে ব্রাজিল। নরওয়ের ডি-বক্সে মাতেউস কুনহাকে ফাউল করেন ক্রিস্টোফার আইয়ার। তবে প্রথমে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং কোনো ফাউলের বাঁশি বাজাননি।

বিজ্ঞাপন

পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পরামর্শে সাইডলাইন মনিটরে গিয়ে ঘটনাটি পুনরায় পর্যবেক্ষণ করেন ম্যাচ কর্মকর্তা। রিপ্লে দেখার পর তিনি ব্রাজিলের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

স্পট কিক নিতে এগিয়ে আসেন ব্রুনো গিমারেস। ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে তিনিই শট নেন। রান-আপের সময় গতি কমিয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করলেও নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড সঠিক দিক অনুমান করে দুর্দান্ত সেভ করেন। ফলে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হারায় ব্রাজিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD