Logo

স্পেনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া অসম্ভব কিছু নয়

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ১৪:৫৮
স্পেনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া অসম্ভব কিছু নয়
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বেলজিয়াম শিবির। দলটির প্রধান কোচ রুডি গার্সিয়া মনে করেন, দুর্দান্ত ছন্দে থাকা স্পেনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া মোটেও অসম্ভব নয়।

বিজ্ঞাপন

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্সিয়া বলেন, “স্পেন নিঃসন্দেহে অসাধারণ একটি দল। তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি, যা তাদের শক্তিরই প্রমাণ। তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে তাদের হারানো সম্ভব।”

শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। এই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান গার্সিয়া। তার মতে, বড় ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করার সক্ষমতা ইতোমধ্যেই দেখিয়েছে তার দল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেলজিয়াম কোচ বিশেষভাবে প্রশংসা করেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুর। মৌসুমজুড়ে ইনজুরি ও ফিটনেস সমস্যায় ভুগলেও বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করেছেন এই ফরোয়ার্ড।

গার্সিয়া বলেন, “লুকাকু এমন একজন খেলোয়াড়, যে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে আমাদের দলের অন্যতম বড় শক্তি।”

অন্যদিকে, স্পেন পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত রক্ষণ এবং ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তবু গার্সিয়ার বিশ্বাস, সুশৃঙ্খল কৌশল এবং কার্যকর পাল্টা আক্রমণের মাধ্যমে স্পেনকে চাপে ফেলা সম্ভব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD