Logo

খারাপ সময়ে লিওনেল মেসির পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ আগস্ট, ২০২৬, ২১:১৮
খারাপ সময়ে লিওনেল মেসির পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তাঁর বাবা হোর্হে মেসির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। বাবাকে হারিয়ে শোকাহত মেসির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ফুটবল বিশ্ব। তবে সব সমবেদনার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর মন্তব্য।

বিজ্ঞাপন

মেসির ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে রোনালদো তাঁর ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মেসিকে কঠিন সময়ে শক্ত থাকার পাশাপাশি সাহস জোগান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কয়েক দিন আগে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে আবেগঘন একটি পোস্ট দেন মেসি।

বিজ্ঞাপন

সেখানে বাবাকে হারানোর কষ্টের কথা তুলে ধরে তিনি জানান, এখনও তাঁর বিশ্বাস হচ্ছে না যে বাবা আর নেই। বাবাকে ছাড়া সামনে কীভাবে পথ চলবেন, সেটিও বুঝতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি।

রোনালদোর পাশাপাশি মেসির প্রতি সমবেদনা জানিয়েছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক কার্লেস পুয়োল, সার্জিও রবের্তো, আর্জেন্টিনার সাবেক সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়াসহ আরও অনেকে।

মেসির এই শোকের সময়ে রোনালদোর সহমর্মিতার বার্তাটি ফুটবলপ্রেমীদের কাছেও বিশেষভাবে আলোচনায় এসেছে। মাঠের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে ব্যক্তিগত দুঃসময়ে মেসির পাশে দাঁড়ানোর বিষয়টি দুই তারকার সম্পর্কের মানবিক দিকটিই সামনে এনেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD