অশ্রুভেজা চোখে বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। রবিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে ব্যক্তিগতভাবে বাবার সৎকারে অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
বাবার মৃত্যুর খবর পেয়ে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান মেসি। পরে মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাই মাতিয়াস, রদ্রিগো ও বোন মারিয়া সোলের সঙ্গে সৎকার অনুষ্ঠানে অংশ নেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে দুপুর থেকে ‘এল প্রাডো’ কবরস্থানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। মেসির প্রতি সমর্থন জানাতে রোজারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে ভক্তদের কেউ কেউ ব্যানার ও বার্তা রেখে যান। সেখানে ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি’—এমন আবেগঘন বার্তাও দেখা যায়।
হোর্হে মেসির মৃত্যুতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকে শোকবার্তা জানানো হয় এবং ফুলের তোড়া পাঠানো হয়। রোজারিওর মেয়র পাবলো জাভকিনও মেসির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সৎকার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
হোর্হের স্মরণে আর্জেন্টিনার পেশাদার ও যুব পর্যায়ের চলতি সপ্তাহের সব ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
মেসির শৈশবের ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মেসি মাত্র চার বছর বয়সে এই ক্লাবেই ফুটবলের যাত্রা শুরু করেছিলেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি, তার বাবা ও অন্য শিশুদের নিয়ে গঠিত পুরোনো একটি ছবি প্রকাশ করে হোর্হের স্মৃতিচারণ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে তাদের ইতিহাসের অংশ ছিলেন এবং একসময় ক্লাবটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছোট্ট লিওনেলের ফুটবলের শুরুর দিনগুলোতেও তিনি পাশে ছিলেন। সময়ের সঙ্গে সেই লিওনেল মেসিই বিশ্ব ফুটবলে নিজের অনন্য ইতিহাস তৈরি করেছেন।
বিজ্ঞাপন
দীর্ঘদিনের অসুস্থতাজনিত জটিলতার কারণে রোজারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হোর্হে মেসি। শনিবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।








