Logo

অবশেষে রদ্রিকে নিয়ে সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ১৮:২৯
অবশেষে রদ্রিকে নিয়ে সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নিতে যাচ্ছে কাতালান ক্লাবটি। চুক্তি অনুযায়ী চার বছরের জন্য বার্সেলোনায় যোগ দেবেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যেই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রির ক্যারিয়ারে বার্সেলোনায় যোগ দেওয়া হতে যাচ্ছে নতুন অধ্যায়। ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬২.৮ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান তিনি। এরপর ইংলিশ ক্লাবটির হয়ে সাত মৌসুমে ২৯৮ ম্যাচ খেলেছেন।

সিটিতে থাকাকালে ক্যারিয়ারের অন্যতম সফল সময় কাটিয়েছেন রদ্রি। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন ১২টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি ইএফএল কাপ এবং ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগসহ আরও তিনটি ট্রফি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে চোটের কারণে ক্যারিয়ারের এই সময়ে বেশ কিছুটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গুরুতর হাঁটুর চোটে ২০২৪-২৫ মৌসুমের বড় একটি অংশ খেলতে পারেননি রদ্রি। পরের মৌসুমেও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় তার ছন্দে ব্যাঘাত ঘটে। তবে বিশ্বকাপে ফিরে আবারও নিজের সেরা পারফরম্যান্স দেখান তিনি।

বিশ্বকাপে স্পেনকে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান রদ্রি। চোট কাটিয়ে তার প্রত্যাবর্তন তাই হয়ে ওঠে স্মরণীয়।

বার্সেলোনার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আগে কাতালান ক্লাবটির প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে প্রায় ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে তা গ্রহণ করেনি ইংলিশ ক্লাবটি।

বিজ্ঞাপন

রদ্রির সঙ্গে সিটির বর্তমান চুক্তির মেয়াদও শেষের দিকে। ইতিহাদে তার চুক্তির আর মাত্র এক বছর বাকি থাকায় শেষ পর্যন্ত প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে রাজি হয়েছে সিটি।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD