Logo

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫৬
দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। এ বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দেশের জন্য ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD