Logo

তিন বিভাগে টানা ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সতর্কতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৫:৩১
তিন বিভাগে টানা ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সতর্কতা
প্রতীকী ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে টানা ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকাল ১০টা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়, রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD