Logo

প্রকৃতিজুড়ে শীতের আগমনী বার্তা, কুয়াশার আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৫, ১৩:১৪
প্রকৃতিজুড়ে শীতের আগমনী বার্তা, কুয়াশার আভাস
ছবি: সংগৃহীত

সারা দেশের আবহাওয়ায় ধীরে ধীরে শীতের আমেজ বইতে শুরু করেছে। রাতের তাপমাত্রা কমছে, ভোরে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তবে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

প্রথম দিন শুক্রবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন শনিবার (০৮ নভেম্বর) থেকে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় রবিবার (০৯ নভেম্বর) ও চতুর্থ দিন সোমবার (১০ নভেম্বর) দিনে দেশের সার্বিক আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ দুই দিনেই সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে।

পঞ্চম দিন মঙ্গলবার (১১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD