Logo

হাওয়াই উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে নতুন ঝড় ‘পেনা’

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬, ২০:০২
হাওয়াই উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে নতুন ঝড় ‘পেনা’
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে নতুন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘পেনা’। শুক্রবার (৬ নভেম্বর) হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে ঝড়টির উৎপত্তি হয়েছে। তবে এটি হাওয়াই উপকূল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।

বিজ্ঞাপন

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার। এটি হাওয়াইয়ের সাউথ পয়েন্ট থেকে প্রায় ১ হাজার ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং জনস্টন দ্বীপ থেকে প্রায় ২ হাজার ১৭৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থান করছে।

বর্তমানে ঘণ্টায় ১৯ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে ঝড়টি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এর শক্তি বাড়তে পারে। তবে এরপর আগামী সপ্তাহ পর্যন্ত ঝড়টির শক্তিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।

জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ‘পেনা’ হাওয়াই উপকূল থেকে দূরে অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে এখন পর্যন্ত কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। স্থলভাগেও ঝড়টির কোনো প্রভাব পড়েনি।

বিজ্ঞাপন

এদিকে এল নিনোর প্রভাবে চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সক্রিয়তা তুলনামূলক বেশি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এবিসি নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD