Logo

গাজীপুরে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১ নভেম্বর, ২০২৫, ১৯:০৬
গাজীপুরে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী আমবাগ রোডের একতা টাওয়ারের নিচতলায় টেস্টি টং নামের একটি ফাস্টফুডের দোকানে এই আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত হয়।

স্থানীয়রা জানান, শনিবার মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকায় ভেতরে ক্রেতা ছিল না। বিকেল নাগাদ হঠাৎ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

বিজ্ঞাপন

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আশরাফুজ্জামান জানান, মার্কেটের ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD