Logo

নেত্রকোণায় মশাল মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৮ নভেম্বর, ২০২৫, ১৪:৪১
নেত্রকোণায় মশাল মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
ছবি: প্রতিনিধি

নেত্রকোণায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চল্লিশা-দুধকুড়া এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহ্ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী বাইপাস সড়কে মশাল মিছিল করছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, ‘তারা রাতের অন্ধকারে মিছিল করে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD