Logo

কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
কালীগঞ্জ, ঝিনাইদহ
৮ নভেম্বর, ২০২৫, ১৪:৩৫
কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, উপজেলার পুকুরিয়া-মোল্যাকুয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এই নারী মানসিক প্রতিবন্ধী। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD