Logo

সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

profile picture
উপজেলা প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
৯ নভেম্বর, ২০২৫, ১৭:৪৪
সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি দশপাইপ এলাকায় চলন্ত মাইক্রোবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতর ওই তরুণীকে জোরপূর্বক ‘ধর্ষণ’ করে আসামিরা।

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), ও রাশেদ (২২)।

ভিকটিম তরুণী জানান, ‘অভিযুক্ত আসামিরা ভিকটিমের মায়ের নিকট চার লাখ টাকা পাওনা ছিল। এই সংক্রান্ত ডকুমেন্টস হিসেবে বিবাদী সাইদুল এর নিকট ভিকটিমের মা জান্নাতুন নাহার স্বাক্ষরিত একটি স্ট্যাম্প ছিল। অভিযুক্তদের পাওনা টাকা পরিশোধ করার পর ভিকটিমের মায়ের স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাইলে তারা ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে শনিবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD