Logo

সদরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৫
সদরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
ফাইল ছবি।

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পনের বছরের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদরপুরের পূর্বশ্যামপুর বাসস্টেশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত স্কুল ছাত্রটি মোটর সাইকেলে করে সদরপুর বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা তিন চাকার নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। সড়কের দক্ষিণ পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইক কে পাশ কেটে বেড়িয়ে যাওয়ার চেষ্ঠাকালে এ দুর্ঘটনা ঘটে বলেও পথচারীরা জানান।

বিজ্ঞাপন

সংঘর্ষে স্কুল ছাত্র গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই স্কুল ছাত্রের নাম মো: হামযা মোল্যা। উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সে উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের প্রবাসী মো: সহিদ মোল্যার একমাত্র পুত্র। পরিবারে তারা দুই ভাই বোন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের প্রাথমিক ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে কিশোরের মৃত্যুতে এলাকায় নিহতের পরিবারও তার আত্নীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD