Logo

১৭ বছরের কারাজীবন শেষে বাবার কোলে বিডিআরে সিপাহি প্রবীর সিংহ

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৯ নভেম্বর, ২০২৫, ১৪:৩৫
১৭ বছরের কারাজীবন শেষে বাবার কোলে বিডিআরে সিপাহি প্রবীর সিংহ
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাঁও গ্রামের বিডিআর সিপাহি প্রবীর সিংহ ১৭ বছরের দীর্ঘ কারাজীবন শেষে অবশেষে বাবার কোলে ফিরেছেন।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পান প্রবীর সিংহ। এরপর বুধবার সন্ধ্যা ৬টার দিকে গ্রামের নিজ বাড়িতে পৌঁছালে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য বাড়ির উঠানে ছুটে আসে।

কারাগার থেকে ফেরার পর প্রবীর বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। পাশে থাকা স্বজন ও প্রতিবেশীরাও আবেগের ঢেউ থামাতে পারেননি।

বিজ্ঞাপন

প্রবীর সিংহের বাবা লখিন্দর সিংহ আবেগঘন কণ্ঠে বলেন, “১৭ বছর পর আমার ছেলে ঘরে ফিরেছে। এই দিনের জন্য কত অপেক্ষা করেছি, তা বোঝানো সম্ভব নয়। ভগবানের কৃপায় জীবিত অবস্থায় তাকে পেলাম।”

জানা গেছে, প্রবীর সিংহ খাগড়াছড়ির রামগড় এলাকায় কর্মরত ছিলেন। ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের জন্য ঢাকায় আনা হলে ঘটে পিলখানার মর্মান্তিক বিডিআর হত্যাকাণ্ড। ওই ঘটনার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, গত মঙ্গলবার বিডিআর বিদ্রোহ মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৩৫ জন জামিনে মুক্তি পান। কারাফটকে তাঁদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। এর মধ্যে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে দুজন এবং পার্ট-২ থেকে ৩২ জন মুক্তি পেয়েছেন।

প্রবীর সিংহের মুক্তি শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো গ্রামে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD