Logo

টঙ্গীতে জোড়ে ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
১ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৭
টঙ্গীতে জোড়ে ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
ছবি: প্রতিনিধি

টঙ্গীতে অনুষ্ঠিত তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে ৫ দিনের জোড়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরের ২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের নাম মো: আজিজুর রহমান (৭২) তিনি চাপাইনবয়াবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দেওপুরা গ্রামের মৃত হাবিবুর সদদার এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সোমবার দুপুরে নামাজের প্রস্তুতি কালে তিনি ওযুখানার পাশে বার্ধক্যজনিত কারণে হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ নিয়ে জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD