Logo

দিনাজপুরে শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৫
দিনাজপুরে শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ যা ঠান্ডা অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তর দিক থেকে মৃদু শীতল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

দিনাজপুরে সকালবেলা কাজে বের হওয়া স্থানীয় বাসিন্দা আবু সালেহ বলেন, গত দুই-তিন দিন ধরেই ঠান্ডা বাড়ছে। আজ ভোরে বের হতে কাঁপতে হয়েছে। শীত যেন একদম হঠাৎ করেই নেমে এসেছে।

রিকশাচালক মোহাম্মদ ফজলু মিয়া জানান, সকালে রাস্তায় কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে চলাফেরা কষ্টকর। তাপমাত্রা কমে যাওয়ায় যাত্রীও কমে গেছে।

দিনাজপুরের ফুলবাড়ীর কলেজছাত্রী মৌসুমি আক্তার বলেন, ঠান্ডা এত বেড়েছে যে সকালে ক্লাসে যেতে বেশ শীত অনুভব হয়। গত সপ্তাহের তুলনায় এবার শীত অনেক বেশি লাগছে।

বিজ্ঞাপন

এদিকে তেতুলিয়া (পঞ্চগড়) ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বগুড়া ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী (পাবনা) ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট (কুড়িগ্রাম) ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যশোর ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীমঙ্গল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD