Logo

মাদারীপুর এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ, নিহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩
মাদারীপুর এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ, নিহত ৩
ছবি: প্রতিনিধি

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী ‘ওয়েলকাম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ব্রিজে পৌঁছালে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ বিধ্বস্ত হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের সাহায্যে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD