Logo

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তিতে উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩৩
তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তিতে উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম
ছবি: প্রতিনিধি

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্যোগে তরুণদের জন্য প্রযুক্তি প্রদর্শনী ও কৃষি শিক্ষায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৫ ডিসেম্বর খ্রিস্টাব্দে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও যোগাযোগ উইং।

অনুষ্ঠানে বারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন কৃষি উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। প্রদর্শনী শেষে একটি কর্মশালার আয়োজন করা হয়।

বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

এ সময় বারি সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. আবদুর রাজ্জাক।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. মাজহারুল আনোয়ার, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. আলতাফ হোসেন।

বিজ্ঞাপন

এছাড়া বারি’র বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার বিভাগীয় প্রধান এবং সিনিয়র বিজ্ঞানীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। “তারুণ্যের উৎসব–২০২৫” এর ফোকাল পয়েন্ট হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সবজি বিভাগ) ড. মো. উবায়দুল্লাহ কায়ছার। অনুষ্ঠানটি সমন্বয় করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. মিজানুর রহমান।

প্রযুক্তি প্রদর্শনীতে বারি উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্টল ঘুরে এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।

বিজ্ঞাপন

আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে কৃষির প্রতি আগ্রহ বাড়বে এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD