Logo

মেলান্দহে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
মেলান্দহ, জামালপুর
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৮
মেলান্দহে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

বিজ্ঞাপন

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ডেফলা ব্রিজ এলাকায় একটি কলাবাগান থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বেবী আক্তার (৪৭) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

প্রতিবন্ধী বেবী আক্তার উপজেলার কাঙ্গালকুশা গ্রামের বাসিন্দা মৃত রেজাউদৌল্লা ওরফে ধলা মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা যায়, উদ্ধারকালে নিহতের শরীর অর্ধ নগ্ন ছিল। তাই অনেকেই ধারণা করছেন, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বেবী আক্তারকে। মরদেহের গলায় কালচে দাগও দেখা গেছে, যা হত্যার সন্দেহ বাড়িয়ে দেয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীকে নিয়ে এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার একজন আসামি বর্তমানে কারাগারে রয়েছে।

তিনি আরও জানান, নিহতের গলায় কালচে দাগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD