Logo

রাজশাহীতে ট্রাক উল্টে নিহত ৪

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১ জানুয়ারি, ২০২৬, ১১:২৯
রাজশাহীতে ট্রাক উল্টে নিহত ৪
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), নাটোর সদর পাকপাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং চারঘাট উপজেলার অস্কারপুর এলাকার মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, পু‌ঠিয়ার ঝলম‌লিয় কলাহা‌টে না‌টোর অ‌ভিমুখী যাওয়ার সময় বিপরীত দিক হ‌তে আসা এক‌টি অজ্ঞাত গা‌ড়ি‌ ধাক্কায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে প‌ড়ে যায়। ঝলম‌লিয়া কলার হা‌টে আসা লোকজন হতাহত হয়।

রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

বিজ্ঞাপন

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD