Logo

যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৮
যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই খুলনা-৩ আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই শেষে মোট ১২ প্রার্থীর মধ্যে ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এ সিদ্ধান্ত জানান। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক এবং আব্দুর রউফ মোল্লা।

বিজ্ঞাপন

খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খুলনা-৩ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বুধবার সকাল ১১টা থেকে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই শেষে ৩ জনের মনোনয়ন বাতিল এবং বাকি ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।

বিজ্ঞাপন

আগামী দিনে আপিল ও অন্যান্য নির্বাচন সংক্রান্ত ধাপ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD