Logo

জোটের প্রার্থীর পরিবর্তে জামায়াতের নিজস্ব প্রার্থীর দাবিতে বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১২ জানুয়ারি, ২০২৬, ২১:৪৪
জোটের প্রার্থীর পরিবর্তে জামায়াতের নিজস্ব প্রার্থীর দাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে জোট মনোনীত প্রার্থীকে বর্জন করে জামায়াতে ইসলামীর নিজস্ব প্রার্থী দেওয়ার দাবিতে স্থানীয় ভোটার ও কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সেনবাগের প্রধান সড়কের মাথায় এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, জোট থেকে মনোনীত এনসিপি নেতা সুলতান জাকারিয়া এলাকায় অপরিচিত এবং সাধারণ মানুষের সঙ্গে তার কোনো সংযোগ নেই।

বিজ্ঞাপন

তারা হুঁশিয়ারি দিয়ে জানান, জনবিচ্ছিন্ন কাউকে প্রার্থী হিসেবে চাপিয়ে দিলে ভোটাররা নির্বাচনী কেন্দ্রগুলোতে যাবেন না। এ কারণে তারা এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় মাওলানা সাইয়েদ আহম্মদকে প্রার্থী করার জোর দাবি জানিয়েছেন।

প্রায় এক ঘণ্টা ধরে চলা প্রতিবাদ সভা শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে সড়ক অবরোধ করেন, যা কিছুক্ষণ যান চলাচল ব্যাহত করে। তারা জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এই বিক্ষোভের বিষয়ে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানিয়েছেন, এটি দলের কোনো সাংগঠনিক কর্মসূচি নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, অতি উৎসাহী কিছু কর্মী না বুঝে এই বিক্ষোভ করেছে। তাদের ডেকে আমরা কর্মকাণ্ডকে ‘অন্যায়’ হিসেবে অভিহিত করেছি। দলের পূর্বঘোষিত প্রার্থী মাওলানা সাইয়েদ আহ্মদকে দ্রুত প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় তৃণমূলের একাংশের দাবি অনুযায়ী, পরিচিত ও সক্রিয় মুখ মাওলানা সাইয়েদ আহ্মদকেই এই আসনের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। তবে জোটের ঐক্য বজায় রাখার জন্য স্থানীয় জামায়াত নেতৃত্ব এই বিষয়ে অনড় রয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD