Logo

চট্টগ্রাম জনসভায় তারেক রহমান, লোকে লোকারণ্য চারপাশ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৫ জানুয়ারি, ২০২৬, ১৩:৩২
চট্টগ্রাম জনসভায় তারেক রহমান, লোকে লোকারণ্য চারপাশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে জনসভা শুরু হলেও দুপুর সাড়ে ১২টার আগে তিনি সভামঞ্চে উপস্থিত হন।

বিজ্ঞাপন

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা সভাস্থলে উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকে দলে দলে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পোলোগ্রাউন্ড মাঠ। 

বিজ্ঞাপন

মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামে এসে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে আজকের আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। 

বিজ্ঞাপন

এদিকে সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD