Logo

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
২৭ জানুয়ারি, ২০২৬, ১২:৫০
ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী আটক
ছবি প্রতিনিধি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার ( ২৬ জানুয়ারি ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণপাড়া সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে ওই এলাকায় মো. সবুজ মিয়া নামে একজন ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, গ্রে সবুজ মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টহল দল নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, যৌথবাহিনির অভিযানে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD