ডিগ্রি প্রকৌশলীদের কোটা বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদানের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিরাজগঞ্জ ।
বিজ্ঞাপন
এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিাবর (১ ফেব্রুয়ারি ) সকালে গণপূর্ত অধিদপ্তরের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে মানববন্ধন টি ১ ঘণ্টা পালিত হয়। সম্প্রতি বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওই কমিটি উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদের ৩৩ শতাংশ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ রাখার সুপারিশ প্রদান করে। এই প্রস্তাবকে ‘কারিগরি শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
বিজ্ঞাপন
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিনিধিরা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে এই বৈষম্যমূলক কোটা প্রস্তাব করা হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র কেড়ে নেওয়ার এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে।
আরও পড়ুন: প্রথমবারের মতো যশোর যাচ্ছেন তারেক রহমান
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সুপারিশ দ্রুত বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে ডিপ্লোমা প্রকৌশলী , শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।
বিজ্ঞাপন








