Logo

বুধবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান, চলছে জোর প্রস্তুতি

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৫
বুধবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান, চলছে জোর প্রস্তুতি
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় অংশ নেবেন। এদিন তিনি জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব এবং জনসভা আয়োজন কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ সময় পর তারেক রহমান বরিশাল সফরে আসছেন—এ খবর ছড়িয়ে পড়ায় দক্ষিণাঞ্চলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সারাদেশে ধারাবাহিক জনসভা থাকার কারণে তার সফরের নির্ধারিত তারিখ দুই দফা পরিবর্তন করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এবার নির্ধারিত দিনেই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, জনসভাকে ঘিরে বেলস পার্ক মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছাতে পারেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD