Logo

বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষের উপর আকস্মিক হামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১১
বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষের উপর আকস্মিক হামলা
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে কালীশুরী রূপালী ব্যাংক শাখার কোষাধক্ষ মোঃ তাহমিন হাচান (৩২) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, মোঃ তাহমিন হাচান ও ব্যাংকের আরেক কর্মকর্তা আল ইমরান মিলে ব্যাংকের পার্সের কাছে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন।

সেই সময় একই এলাকার মোঃ সাকিব (৩৫) ও আরও ৪–৫ জনকে নিয়ে একটি সঙ্গবদ্ধ দল আচমকাই তাঁকে লক্ষ্য করে কুপিয়ে জখম করে। হামলার সময় তারা চিৎকার করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

হামলার পর তাহমিন হাচানকে সহকর্মীরা উদ্ধার করে বাউফল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD