Logo

বড়লেখায় বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ অস্ত্র ও উচ্চ বিস্ফোরক উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৮
বড়লেখায় বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ অস্ত্র ও উচ্চ বিস্ফোরক উদ্ধার
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবি সদস্যরা ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপ গান উদ্ধার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার ছোটলেখা উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্পে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD