Logo

জামায়াত প্রার্থীর মৃত্যু: স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১
জামায়াত প্রার্থীর মৃত্যু: স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করায় এ সিদ্ধান্তের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক মাহমুদুর রহমান।

তিনি জানান, বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত রাখার বিধান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনার ভিত্তিতেই এ আসনের নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD