Logo

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের ঢল
ছবি: সংগৃহীত

বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ দুই দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে তার আগমন উপলক্ষে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জমতে শুরু করেছে দলীয় সমর্থকদের ভিড়।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই সভাস্থলে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং নেওয়া হয়েছে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা।

দলীয় সূত্রে জানা গেছে, এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পাশাপাশি দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরতে পারেন তিনি।

বিজ্ঞাপন

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বিভাগের সব ধানের শীষের প্রার্থীকে জনসভায় পরিচয় করিয়ে দেওয়া হবে। একইসঙ্গে আঞ্চলিক উন্নয়ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হবে।

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জনসমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD