Logo

আইনজীবীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২০
আইনজীবীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা
ছবি প্রতিনিধি।

ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপির নেতা কর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢাকাজেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের অনুরোধ করেন।

এসময় ঢাকাজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও এডিশনাল পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন এর নেতৃত্বে সাধারণ মানুষকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে অবহিত করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার আহবান জানান।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো. আজম খান, এ্যাডভোকেট নাহিদুল ইসলাম শাহীন, এ্যাডভোকেট সাইফুল, এ্যাডভোকেট আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD