Logo

হামলার প্রতিবাদে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চ সমর্থকদের বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৪
হামলার প্রতিবাদে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চ সমর্থকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শরিফ ওসমান হাদি সমর্থক নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের গুরুত্বপূর্ণ দুই নম্বর গেট মোড়ে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনের ফলে মুরাদপুর থেকে জিইসি অভিমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি দুই নম্বর গেট থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক এবং বায়েজিদ সংযোগ সড়কেও যান চলাচল ব্যাহত হয়।

এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা ব্যানার দেখা গেছে।

বিজ্ঞাপন

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD