Logo

ফুলবাড়ীয়ায় নির্বাচনী সহিংসতা, ঘোড়ার প্রতীকের সমর্থক গুরুতর আহত

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৫
ফুলবাড়ীয়ায় নির্বাচনী সহিংসতা, ঘোড়ার প্রতীকের সমর্থক গুরুতর আহত
ছবি প্রতিনিধি।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নির্বাচনী উত্তাপের মধ্যেই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর (টাউন) বাজারে ঘোড়ার প্রতীকের এক সমর্থককে নির্মমভাবে মারধরের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে বাজারের রউফের চায়ের স্টলে ঘোড়ার প্রতীকের সমর্থক আশিক (৩৫) কে কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন নামের দুই যুবক কাঠের চলা (টুকরা) দিয়ে আশিকের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

চায়ের স্টল মালিক রউফ জানান, জুমার নামাজ শেষে আশিক টাউন বাজার জামে মসজিদের সামনে বসে ছিলেন। সেখান থেকে আলামিন তাকে চায়ের দাওয়াত দিয়ে স্টলে ডেকে নেয়। আশিক বসার পর আলামিন প্রশ্ন তোলে এত ঘোরাঘুরি করতেছেন কেন? এই কথা বলেই হাতে থাকা কাঠের টুকরা দিয়ে আশিকের মাথায় আঘাত করে। আঘাতে আশিক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি দোকানের সামনে বসান।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেনাবাহিনীর নির্দেশে ঘটনাস্থলে ছুটে আসা ঘোড়ার প্রতীকের সমর্থকরা আহত আশিককে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এদিকে ঘটনার পর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এক বিবৃতিতে জানান, এই হামলার সঙ্গে তাদের মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলন কিংবা দলীয় কোনো কর্মী-সমর্থকের কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞাপন

অন্যদিকে, আহতদের পাশে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন কড়া ভাষায় বলেন, আমি সন্ত্রাসীদের আশ্রয় দিই না। আমার লোকজনের ওপর বাড়ি বেঁধে হামলা করা হয়েছে। এই হামলার বিচার অবশ্যই হতে হবে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD